সর্বশেষ সংবাদ ::

কাহালুতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদ  ::বগুড়ার কাহালুতে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানাফ আলী মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার নারহট্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মানাফ আলী মন্ডল উপজেলার নারহট্ট গ্রামের আনছার আলী মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বগুড়া সদর থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত মানাফ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এছাড়া মানাফ আলী কাহালু থানায় দায়ের করা ১৯ এপ্রিল ২০২৪ সালের ৮ নম্বর হত্যা মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।

Check Also

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ধুনটে ডা. শফিকুর রহমান

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *