সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় এসপিজিআরসি’র স্বাধীনতা দিবস পালন

বগুড়া সংবাদ : স্ট্রান্ডেড পিপুল’স রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) বগুড়া জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের লতিফপুর কলোনী এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আতিকুর রহমান মিঠু। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শাহনেওয়াজ খান হিরু, সহ-সভাপতি আফজাল হোসেন, শেখ ওমর ফারুক,  যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম খাাঁন, সাংগঠনিক সম্পাদক ওয়াসি আহমেদ চুন্নু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসগর, কোষাধ্যক্ষ মো, নাসিম, প্রচার সম্পাদক  আফরোজ আলম, দপ্তর সম্পাদক হাসনাইন, কার্যকারি সদস্য তাশাওয়ার, ওসমান গনি, আইনুল, আলহাজ্ব মো: মুসা, আযম, অফিস সহকারি মো. আইনুল প্রমুখ। এতে মহান স্বাধীনতা দিবসের উপর আলোকপাত শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *