সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় মসজিদ নির্মাণ ও সাইকেল গ্যারেজের উদ্বোধন

বগুড়া সংবাদ :পত্নীতলায় নজিপুর সরকারি ডিগ্রি  কলেজের আয়োজনে বুধবার কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে নতুন মসজিদ নির্মাণ কাজের ও শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। প্রফেসর মতিউর রহমান এর সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মসজিদের ইমাম, মুয়াজিম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন প্রমূখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *