সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন,ভোগান্তির অবসান!

বগুড়া সংবাদ  : সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য এতদিন উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের রংপুরে ছুটতে হতো। সেই ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন। এর আওতায় এখন বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কার্যক্রম বগুড়া থেকেই পরিচালিত হবে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

নতুন এ সড়ক জোনের আওতায় পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। এতে সংশ্লিষ্টদের রংপুরে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সওজের নতুন এই জোন প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থাপনায় প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পরে বগুড়া সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

Check Also

বগুড়ার কৈচর মৌজায় প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার কৈচর মৌজায় প্রস্তাবিত বিসিক প্রকৌশল শিল্প পার্কের স্থান পরিদর্শন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *