

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) : ৬ আগস্ট বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ গাবতলী শাহজাহানপুর আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। অধ্যক্ষ মোস্তাফিজার রহমান মজনু ও অধ্যক্ষ মাওঃ আব্দুল শাকুরের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মজনু এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ জহুরুল ইসলাম ও প্রধান শিক্ষক এমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষক ও নেতৃবৃন্দ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা