সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু; আহত ৭ জন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে শ্বশুর বাড়িতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন স্বজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের  হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকাল তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ‍উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুরকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের লোকজন এখনো যোগাযোগ করেনি। তবে এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *