সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগুড়া মহানগর ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের বিএনপির দলীয় কার্যালয়ে বগুড়া মহানগর মহিলা দলের সভাপতি মোছা. শাহিনুর আক্তার সানু এবং সাধারণ সম্পাদক মোছা. রঞ্জনা বেগম এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোছা. শবনম মোস্তারী রশ্মি, সাধারণ সম্পাদক হিসেবে মোছা. সোহানা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোছা. হালিমা আক্তার সাথী মনোনীত হয়েছেন।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে নবগঠিত ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *