সর্বশেষ সংবাদ ::

কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :গণহত্যা দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক মুনসুর রহমান তানসেন, আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।

Check Also

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সাত আসনে সমান বরাদ্দ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *