

বগুড়া সংবাদ: বগুড়ার গোদারপাড়া বাজারের ব্যবসায়ীদের পুনর্বাসন এবং এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১২টায় গোদারপাড়া বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও গোদারপাড়া বাজার মালিক সমিতির উপদেষ্টা মো. এমদাদুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন মহানগর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি, গোদারপাড়া বাজার মালিক সমিতির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মো. মাহফুজার রহমান (মাফু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রহেদুল ইসলাম (পোটল), গোদারপাড়া বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আলম মণ্ডল এবং সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ।
গোদারপাড়া বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মো. খোরশেদ আলম, মো. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক গোলাম শেখ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক মো. রঞ্জু মণ্ডল, সদস্য মো. গোলাম রাব্বানী, আশাদুল ইসলামসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী।
বক্তারা বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গোদারপাড়া এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।
সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ীদের পুনর্বাসন এবং ফ্লাইওভার নির্মাণের বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা