সর্বশেষ সংবাদ ::

সোনাতলার কৃতি সন্তান ডা.পাভেল বাংলাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন

বগুড়া সংবাদ : বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা খাতে নিরলসভাবে কাজ করে চলেছেন ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন পাভেল। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামের ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের বীর মুক্তিযোদ্ধা মৃত মর্তুজা মুন্সির (সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক) প্রথম পুত্র। ছোট বেলা থেকে তার স্বপ্ন ছিল তিনি ডাক্তার হবেন। ডাক্তার হয়ে স্বাস্থ্যসেবা দিয়ে জনগণের মহৎ উপকার করবেন। তাই তিনি ডাক্তার হওয়ার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে সেখানে পূর্ণ উদ্যোমে লেখাপড়া শুরু করেন। লেখাপড়া শেষ করে তিনি কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দশ বছর হলো অস্ট্রেলিয়া দেশে ওয়েস্টমিড নামক একটি উন্নতমানের প্রি-হাসপাতালে জরুরী চিকিৎসা,অ্যাম্বুলেন্স ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কর্মরত আছেন। তিনি মনে করেন, আমি বাংলাদেশের মানুষ। বাংলাদেশেই আমার জন্ম। তাই আমি বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সেই আলোকে বাংলাদেশে একটি আধুনিক,কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশী,বিশেষঞ্জ উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে কাজ করে যাচ্ছি। বিদেশে থাকলেও তিনি বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন। তাই তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিশেষ করে গ্রামীণ জরুরী চিকিৎসাসেবা,প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মি তৈরী এবং সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ তাঁর অবদান প্রশংসনীয়। তিনি মনে করেন আধুনিক বাংলাদেশের জন্য প্রয়োজন আধুনিক স্বাস্থ্যসেবা। এটিও তার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন উদার মনের মানুষ, সুদুর প্রসারী চিন্তা-ভাবনার মানুষ ও জনবান্ধব প্রিয় মানুষ ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন পাভেল। সুস্থ মানুষ,সুস্থ জীবন,শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ এ লক্ষ্যেই তার নিরন্তর প্রচেষ্টা। তার অফুরন্ত প্রচেষ্টায় গর্বিত হোক তার নিজ উপজেলা সোনাতলা ও নিজ জেলা বগুড়া। গর্বিত হোক বাংলাদেশ। এলাকাবাসী মনে করেন, ডাক্তার পাভেল গর্বিত পিতা-মাতার গর্বিত সন্তান। তিনি যে মহৎ উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের অহংকার। তথা সোনাতলাসহ সারাদেশের জন্য অহংকার। ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন পাভেল’র স্ত্রী ফারহানা হাসানও একজন ভালো মানের ডাক্তার।

Check Also

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া সংবাদ :কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *