

বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান-এর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাদ মাগরিব তালোড়া রিয়াজুল জান্নাত বাজার জামে মসজিদে তালোড়া পৌর যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক বাবু, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, যুবদল নেতা হাসিনুর হাসান দীপু, জাকির আকন্দ, আব্দুল্লাহ, মোমিন ও আইয়ুব।
এছাড়া তালোড়া সরকারি শাহ এয়তবারিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সজিব হাসান এবং ছাত্রদল নেতা রাসেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা