সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে বক্তারা- “দেশের উন্নয়নে কথা বলে দেশ রূপান্তর”

বগুড়া সংবাদ : বুধবার বেলা সাড়ে ১২টায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে পালন করা হয়েছে। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোহন আখন্দ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, এটিএন নিউজের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহা,  দৈনিক সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক মোমিন রশিদ সাইন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। কবি ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের বগুড়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি।
প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে পত্রিকা পড়েন। তিনি তার পিআরওকে দিয়ে পত্রিকার খবরগুলো শোনেন, কোন পত্রিকায় কি লেখা হয়েছে।  পক্ষে বিপক্ষে যে লেখায় থাকুক না কেন, সে খবরগুলো তিনি পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়েন। আমরা চাই তারেক রহমানের নেতৃত্ব দেশ এগিয়ে যাক। বগুড়ার উন্নয়ন নিয়ে তার মাথা কেউ খারাপ করবেন না। তিনি সারাদেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছেন।
দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, দেশের জন্য লিখতে হবে। বগুড়ার কল্যাণে এগিয়ে নিতে হবে, লিখতে হবে। তুলে ধরতে সমাজের সবকিছু।
বক্তারা বলেন, উন্নয়নের কথা বলতে হবে। সাংবাদিকতা জাতির দর্পণ হয়ে কাজ করে।  তবে একশ্রেণির মানুষ সাংবাদিকতাকে কলুষিত করছে। তাদের অপ-সাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলতে চাই, যদি মানুষের কল্যাণে কাজ করতে চান তাহলে সাংবাদিকতা করুন। না পারলে অন্যকে ক্ষতি না করে এই পেশা ত্যাগ করুন। সমাজের দপর্ণকে আর কলুষিত করবেন না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের শেরপুর উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু,  গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান, ট্রাফিক সার্জন মশিউর, সিনিয়র ফটো সাংবাদিক আসাফউদ্দৌলা ডিউক, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, সুমন সরদার, মোঃ আবদুস সালাম, সাংবাদিক সানাউল হক শুভ, মীর্জা দুলাল, রেজাউল করিম রেজা, আল মুমিন, আল আমিন, নজরুল ইসলাম দয়া, শফিক, মোয়াজ্জেম হোসেন, মোঃ বাবু, মনির হোসেন, মামুন, নাসির হোসেন, রাশেদুল কাদীর, আমিন ইসলাম, রবিউল করিম হৃদয়, ডাঃ শাহ গাজী, আশিকুর রহমান, আসাদ, উজ্জল, ডন, রিহাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *