সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৭ বছরের শিশু ধর্ষণের আসামি গ্রেফতার

বগুড়া সংবাদ : গাইবান্ধা জেলার সদর থানার টিনদহ এলাকার একজন জনৈকা মহিলা বগুড়া জেলার শেরপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন যে, ০৭ বছরের একটি মেয়ে শিশুকে নিয়ে তিনি শেরপুর খন্দকার পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৫ মার্চ ২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় সে তার শিশু মেয়েকে বাসায় রেখে দুপুরের খাবার ক্রয়ের জন্য ধুনট মোড়ে হোটেলে গেলে আসামী মোঃ স্বপন মিয়া (৩১) তার শিশু মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার মামলা নং-২৩, তারিখ ১৬/০৩/২৪ ধারা-৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) রুজু হয়। আসামীকে দ্রæত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প শুরু হতেই গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২০ মার্চ ২০২৪ ইং তারিখ ০০.৩০ ঘটিকায় র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১৪, টাংগাইল যৌথভাবে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেড়িবাদ কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ স্বপন মিয়া(৩১), পিতা- মোঃ মুসা মিয়া, সাং- টিনদহ, থানা ও জেলা- গাইবান্ধা (বর্তমানে খন্দকারপাড়া, ফরেষ্ট গেটের উত্তর পার্শ্বে জনৈক মোঃ আলমগীর হোসেন এর বাসার ভাড়াটিয়া)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *