সর্বশেষ সংবাদ ::

চৌকিরদহ খাল খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সংবাদ : পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত খাল, নদী ও জলাধার পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব। খাল খনন করতে পারলে বন্যার সময় মানুষ, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে আমরা এখানে চৌকিদহ খালটা কাটলাম। এখানে যদি কোনো মুরুব্বি থাকেন- যাদের বয়স ৬০-৭০ এর বেশি, তাদের নিশ্চয়ই মনে আছে, এই খালটা আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে কেটেছিলেন। এই খালটা আমরা কাটলাম্রব প্রায় এক কিলোমিটার মতো লম্বা। এই খালটা কাটার ফলে বর্ষার সময় অতিবৃষ্টিতে আশেপাশে যে পানি উঠে, তা এখানে জমা হবে। আবার শুকনা মৌসুমে যখন পানি পাওয়া যায় না, তখন এই খালে পানি থাকলে কৃষকরা তাদের জমিতে চাষাবাদের জন্য পানি পাবে। অর্থাৎ এলাকার মানুষের উপকার হবে। খাল ও নদী ভরাট হয়ে যাওয়ার কারণে মানুষ যেমন পানির কষ্ট পাচ্ছেন। তেমনি বর্ষায় অতিরিক্ত পানি ধরে রাখা যাচ্ছে না। ফলে প্রয়োজনের সময় পানি পাওয়া যায় না। তাই খাল খনন জরুরি।
তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। এই খাল কাটাসহ যেসব কর্মসূচি হাতে নিয়েছে তা যেন সফল হয়-সেজন্য দোয়া করবেন। এটা তো নিজের বাড়ি, ঘরের লোকজন। কয়েকদিন পর আবার আসবো ইনশাআল্লাহ।
সরকারি ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। স্থানীয় পর্যায়ে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি বাগবাড়ীর নশিপুর এলাকায় সরাসরি আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে খাল খননের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, চৌকিরদহ খাল দীর্ঘদিন ধরে ভরাট ও অব্যবহৃত অবস্থায় ছিল। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট তৈরি হতো। খাল খনন শুরু হওয়ায় তারা আশাবাদী যে এলাকার পানি ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে।

Check Also

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে দেশব্যাপী হাম-রুবেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *