বগুড়া সংবাদ : বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে জেলা যুবদলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সাধারণ মানুষের মাঝেও মিছিলকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা, বিএনপি নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি ফারুকে আজম, ফেরদৌস আজম সুমন, এ্যাড এনামুল হক পান্না, আলী রেজা রুনু, তাজমিলুর ইসলাম বিচিত্র, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সম্পাদকমন্ডলী মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান, সহ-সম্পাদক শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক, হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, মহরম হাসান টফিন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন সম্পাদকমণ্ডলী- আল আমিন শানু, কামাল হোসেন, সোহাগ মাহমুদ, মাহাতাব, রেদওয়ানুল হক হৃদয়, মাহমুদুল হাসান জিতু, সাব্বির আহম্মেদ, গোলাম মোস্তফা, এ্যাড. মাসুম মিয়া, আবু জাফর, আব্দুস সোবাহান, মামুনুর রশিদ মামুন, মাহমুদুল হক এ্যারিঞ্জ, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিপুল, শফিউল আলম হেলাল, সদস্য সাব্বির, কামরুল হাসান ঝিনুক, মেহেদী হাসান জুম্মান, আরিফুর রহমান তালাশ, আব্দুল আলিম শাওন, সজল হোসাইন রহমত, মহিন মিজান, সাইফুল ইসলাম, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম-আহ্বায়ক নাসিফ আল মারফিসহ ২৪টি ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
