সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ল ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ : বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আমরা সমাজে ন্যায় বিচার নিশিচত করতে চাই্ । এ জন্য বিচার বন্চিত অসহায়দের আইনী সহায়তা দেব। এ কাজে আইনজীবিদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, আইনজীবিদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা কাজ করতে চাই। তিনি কোরআনের আলোকে জীবন পরিচালনার জন্য আইনজীবিেেদর প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার বিকেলে ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকে নূরুল ইসলাম আকন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া সদর আসনের উপনির্বাচনে এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল , শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী , জেলা জামায়াতের আমরীর মাওলানা আব্দুলহক সরকার, শহর সেক্রেটারী আব্দুল মালেক, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম । এতে বিপুল সংখ্যক আইনজীবি অংশ নেন।

Check Also

শিবগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *