সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি উপজেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সাধারণ মানুষে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় আদমদীঘি বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, আবু তালেব দুলাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, এস এম জুয়েল রানা, শিহাব চৌধুরী, তামিম হোসেন, নজরুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পি, উপজেলা ছাত্রদল সভাপতি শাকিব হোসেন, সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রদল নেতা আকাশ হোসেন, খোকন সরদার, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, শ্রমিকদল নেতা আকরাম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন প্রমুখ।
প্রায় দুই শতাধিক গরীব মানুষদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে লাচ্চা সেমাই, চিনি, দুধসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *