সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

বগুড়া সংবাদ: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ১০মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *