বগুড়া সংবাদ : “দুর্যোগ প্রস্তÍতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস/২৬ইং উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।
উক্ত র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মনিরুল ইসলাম, কাহালু ফারায় সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. সবুজ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহবুব হাসান, শ্রী প্রফুল্ল, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকসুদুর রহমান, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ, সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, আলহাজ্ব আব্দুল হান্নান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
