সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে কার ও মাইক্রো বাস চালক কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার সান্তাহার কার ও মাইক্রো বাস চালক কল্যাণ সমিতির আয়োজনে সমিতির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সমিতির কার্যালয়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন কার ও মাইক্রো বাস চালক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন কার ও মাইক্রো বাস চালক কল্যাণ সমিতির সভাপতি লেবু মিয়া, সাধারণ সম্পাদক তুহিন ইসলামসহ ওই সংগঠনের সকল সদস্যরা। পরে সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬জন

বগুড়া সংবাদ : প্রথম ধাপে বগুড়ায় মোট ৫৪৪ জনকে কার্ড দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *