সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিল

বগুড়া সংবাদ :  বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার ছিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে এ ইফতার ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদ সদস্য এড একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, গোলাম মো: সিরাজ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মোশারফ হোসেন এমপি, মোরশেদ মিলটন এমপি ও আব্দুল মুহিত তালুদার এমপি।
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা এবং জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল পূর্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করে জেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ফজুল বারী বেলাল, আহসানুল তৈয়ব জাকির, এর আর ইসলাম স্বাধীন, এড হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এড. আব্দুল বাছেদ, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাজিদুল ইসলাম হেলাল. তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি।

Check Also

এক মাস অবরুদ্ধ পরিবার, ব্যর্থ জনপ্রতিনিধি; পুলিশের হস্তক্ষেপ কামনা

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘিতে বিরোধের জের ধরে একটি পরিবারকে দীর্ঘ এক মাস ধরে অবরুদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *