সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয়ের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, নারী উদ্যোক্তা এইচ এম মুক্তা প্রমুখ।

নারী দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় কোনো মাদক থাকবে না। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবার ধ্বংস। কেননা প্রথম অত্যাচার শুরু হয় ওই পরিবারের নারীদের ওপর। নারীদের ভালো রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Check Also

কাহালু সদর ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপিনেতা আব্দুল করিমের অত্র ইউনিয়নের ভোটারদের সাথে নির্বাচনী কুশল বিনিময়

বগুড়া সংবাদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রোববার দিনব্যাপী বগুড়ার কাহালু সদর ইউনয়নের মহেষপুর গ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *