বগুড়া সংবাদ: বগুড়ার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ও বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করায় দুপচাঁচিয়ায় বিএনপি পরিবারের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৭ফেব্রæয়ারি মঙ্গলবার বিকালে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে এ মিষ্টি বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, যুবদল নেতা আশরাফুল আলম, রাবু খান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাছরিন সুলতানা, কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
