সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বগুড়ার সোনাতলায় ৫৪ জন প্রিজাইডিং অফিসার,৩১৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩৮ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন,উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক,এসিল্যান্ড শাহানাজ পারভীন,থানার ওসি কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন,উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী-সহ অনেকে কর্মশালায় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ কর্মশালার বাস্তবায়ন করে।

Check Also

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান আমরা কার্ডের সুবিধা চাই না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন

বগুড়া সংবাদ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *