সর্বশেষ সংবাদ ::

কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : পবিত্র ঈদ-উল-ফিতর/২০২৬ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর ও ৯টি ইউনিয়নের গরীব ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত ৫”শ জন গরীব ও অসহায় জনসাধারণের মাঝে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুালাম চৌধুরী।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা প্রশাসানিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
প্রভাষক হাফিজার রহমান বাবু প্রমূখ।

Check Also

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আশিক রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *