সর্বশেষ সংবাদ ::

প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রবীণ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) ;
বগুড়ার কিচক মল্লিক পাড়ায় প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের নতুন অফিসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ প্রায় একশত প্রবীণ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন গ্রামের বয়স্ক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রত্যেকের হাতে শাড়ি, লুঙ্গি ও প্রয়োজনীয় সামগ্রীসহ উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সমাজের অবহেলিত প্রবীণদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব জিন্দা হাসান রিটন, সভাপতি মেজবাউল হক, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম। এছাড়াও সদস্য রেজাউল ইসলাম রাইহান নবী, রুবেল আহমেদ, মিনার, মাসুম, নুর ও বিপুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিচক আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করে। তাদের মধ্যে সিফাত, নাবিল, মোস্তফা ও সামি সহ আরও অনেকে উপস্থিত থেকে প্রবীণদের মাঝে উপহার বিতরণে সহযোগিতা করেন।
বক্তারা বলেন, প্রবীণদের ভিক্ষাবৃত্তি বন্ধ ও তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপহার পেয়ে প্রবীণরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করেন।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *