সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় রোটারী ক্লাব অব বগুড়ার শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি শীতবস্ত্র কমিটির চেয়ারম্যান রোটাঃ মনজুর কাদের। এসময় ক্লাব সেক্রেটারী রোটাঃ আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন, রোটাঃ শফিকুল ইসলাম শফিক, রোটাঃ রফিকুল ইসলাম, রোটাঃ শফিকুল ইসলাম বিপুল, রোটাঃ আব্দুস সামাদ তালুকদার, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, রোটারী ক্লাবের অফিস সহকারি মোঃ হাবিব উপস্থিত ছিলেন।
#

Check Also

বগুড়া-৪ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা দখলদার, দৃর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিন -শিবির সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *