সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে  জাসাসের উদ্যোগে -৭ আসনের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন–চিত্র নায়ক হেলাল খান

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :  গতকাল শনিবার ২৯ নভেম্বর বগুড়ার গাবতলী উপজেলা জাসাসের উদ্যোগে স্থানীয় ৩ মাথার মোড়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বগুড়া -৭ আসনের বিএনপি মনোনিত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন পথ সভায় সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটন প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান।এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর উত্তরের জাসাসের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা জাসাসের আহবায়ক ওয়াহিদ মুরাদ, সদস্য সচিব অ্যাডভোকেট জামাল পাশা রানা, গাবতলী উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাগর, পৌর জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।

Check Also

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *