সর্বশেষ সংবাদ ::

দুরবীন দিয়েও জামায়াতের মন্ত্রী এমপিদের দুর্নীতি বের করা যায়নি : গোলাম রব্বানী

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী বলেছেন, দেশের উন্নয়নে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে দাড়িপাল্লায় ভোট দিন। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। বিগত দিনে জামায়াতের যেসব মন্ত্রী এমপি ছিলেন, কেউই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। আওয়ামী সরকার দুরবীন দিয়েও কোন দুর্নীতির প্রমাণ পাননি। তিনি শনিবার বিকেলে শাজাহানপুর উপজেলার মাদলা বন্দরে পথসভা ও গণসংযোগ কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম, মাদলা ইউনিয়ন আমীর আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমান, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা শাহীন খান প্রমুখ। এর আগে তিনি মাদলায় বিশাল হাজি সমাবেশে বক্তব্য রাখেন। মাদলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে  গোলাম রব্বানী বলেন, “হাজী সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধের ধারক। তাদের জীবন দর্শন সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়নে নৈতিক নেতৃত্ব গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এটি কেবল রাজনৈতিক নয়, সমাজের সব স্তরের মানুষের জন্য প্রযোজ্য।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল খালিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলঅমিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক শাফিউজ্জামান, মুজিবুর রহমান হেলাল, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, ইয়াকুব আলী জায়দার, নাজমুল হক মাসুদী, মাহমুদুর রহমান প্রমুখ।

Check Also

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বহুল আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *