সর্বশেষ সংবাদ ::

কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রাণিসম্পদ অফিসারের প্রেস ব্রিফিং

বগুড়া সংবাদ : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মাসহা শামছুন নাহার ইয়াসমিন।

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত ও সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম. এ কাদের, দৈনিক ভার্সন দর্পণ ও দি নিউ এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, দৈনিক চাঁদনীবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম শখ, দৈনিক করতোয়া ও ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আব্দুস সালেক (তাতা), দৈনিক বগুড়া ও ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আব্দুল হানান প্রমুখ।

Check Also

​বগুড়া-৭ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন গোলাম রব্বানী

বগুড়া সংবাদ  : বগুড়া  সদ্য সমাপ্ত নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের নির্বাচনী ফলাফল ঘোষণার পর এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *