সর্বশেষ সংবাদ ::

কাহালুতে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ

বগুড়া সংবাদ : রোববার দিনব্যাপী বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম হাট, মালঞ্চা বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ-সংযোগ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (ইকবাল)।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, কার্যকরী সদস্য গোলাম রব্বানী, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক রাসেল, জামগ্রাম ইউনিয়ন এলডিপির সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সাগর, দৃর্গাপুর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক রমজান আলী সহ এলডিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *