সর্বশেষ সংবাদ ::

কাহালুতে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ

বগুড়া সংবাদ :শুক্রবার দিনব্যাপী বগুড়ার কাহালু উপজেলার দৃর্গাপুর হাট, কাউড়া বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ-সংযোগ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (ইকবাল)।

এ সময় উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক রাসেল, কালাই ইউনিয়ন এলডিপির সভাপতি ও কালাই ইউপি সদস্য আব্দুল গফুর, জামগ্রাম ইউনিয়ন এলডিপির সভাপতি মাসুদ, দৃর্গাপুর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক রমজান আলী, এলডিপিনেতা মফিজ উদ্দিন সহ এলডিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

বগুড়া সদর আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মহিলাদের বিশাল মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *