সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ :  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে বগুড়ার শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল।
জানা যায়, নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, সংরক্ষণ ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য (সাল্টু) মিশ্রণসহ পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে গরুর দুধের দই বলে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদে সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারীসহ জেলা পুলিশের সদস্যরা।

Check Also

৯ বছর নিখোঁজ স্বামী! ফেসবুকে ছবি দেখে থানায় স্ত্রী, সেঞ্চুরি মোটেল মৃত্যুকাণ্ডে নতুন রহস্য

বগুড়া সংবাদ : বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *