সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

 

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি চলে বগুড়া) :  বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে নাড়ুয়া মালা  ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী একই গ্রামের শফিক ইসলাম জানান, “আমি নদীর এপারে বসে ছিলাম, হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।”নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, “দুপুরে বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

Check Also

বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বিগত পালিয়ে যাওয়া সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *