সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সড়ক দূর্ঘটনায় মা ও তার শিশু ছেলে সহ ৩ জন নিহত

বগুড়া সংবাদ: মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডের পূর্বে কালিযার পুকুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৭০) ওরফে সিদ্দিক পাগলা মারা গেছেন। আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলার জঙ্গালপাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র।
অপরদিকে একই সড়কে গত সোমবার রাত ১১ টায় কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডের পশ্চিমে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে একটি অজ্ঞাতনামা ট্রাক আটো রিস্কাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। আটো রিস্কাটিতে থাকা গাবতলী বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আইনুন নাহার (৩৭) ও তার শিশু পুত্র আরশ (৬) ঘটনাস্থলে মারা যান। সহকারি শিক্ষিকা আইনুন নাহার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দুইল গ্রামের রতন খন্দকারের স্ত্রী এবং আরশ রতন খন্দকারের পুত্র। অটো রিস্কা চালককে কাহালু ফারায় সিভিল ডিফেন্স সার্ভিসের সদস্যারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। এ ঘটনায় সহকারি শিক্ষিকা আইনুন নাহার স্বামী সামান্য আহত হন। তারা বগুড়ায় ডাক্তার দেখিয়ে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দুইল গ্রামের বাড়ী ফেরার পথে উপরোক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হন।
সড়ক দূর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।

 

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *