সর্বশেষ সংবাদ ::

ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোটদিন: আবিদুর রহমান সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। দেশ অবশ্যই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত হয়ে দাড়াবে। দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। জনগণের ভোটে দাড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারলে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব।
তিনি রবিবার বিকেলে বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের জলেশ্বরীতলা এলাকায় নির্বাচনী গণ সংযোগ ও কালিমন্দির এলাকায় পথসভায় একথা বলেন। ৭ নং ওয়ার্ড আমীর ইলিয়াস মাখদুনের সভাপতিত্বে ও  সেক্রেটারী ড. শফিকুল ইসলামের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শহর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া শহর সভাপতি মাহফুজুল হক।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *