সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় কিড্স কেয়ার ফাউন্ডেশন ও পাঠাগারের সিরাতুন্নবী (সাঃ) পালিত

বগুড়া সংবাদ :  শুক্রবার বিকেলে কিড্স কেয়ার ফাউন্ডেশন পাঠাগার নিশিন্দারা কারবালা পাড়া বগুড়ার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে পাঠাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি শাহসুলতান কলেজ বগুড়ার সহযোগী অধ্যাপক এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক গীতিকার সুরকার একে আজাদ। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আসাদুল ইসলাম, আই বি ডাব্লিউ এফ বগুড়ার সভাপতি মাহফুজুল হক, প্রভাষক, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুব আলম পাশা, মোঃ হারুনুর রশিদ। তিনটি বিভাগের ৯ টি বিষয়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২৯ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *