সর্বশেষ সংবাদ ::

খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ গাবতলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বগুড়া সংবাদ : বুধবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা ফকিরপাড়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোস্তাফিজার এবং মৃতঃ কাবাসীর পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা
পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সদস্য আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ঈমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, যুবদল নেতা আব্দুল হান্নান, শ্রমিকদল নেতা উজ্জল হোসেন, ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম প্রমূখ। শেষে অগ্নিকান্ডে মৃতঃ কাবাসী বেগমের রুহের মাগফিরাত
কামনা করে কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোস্তাফিজার ও মৃতঃ কাবাসীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করেন গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।

Check Also

শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক/কৃষাণী পেলেন কৃষক কার্ড

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : নির্বাচনী আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *