সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলন গ্রেফতার ৩ জন

বগুড়া সংবাদ : র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ গ্রামস্থ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করো বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২০/০২/২৪ তারিখ ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ গ্রামস্থ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হযরত আলী (৪৪), পিতা- মৃত খলিলুর রহমান, সাং- লতিফপুর (দক্ষিণপাড়া), থানা ও জেলা- বগুড়া, ২। মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- বেতগাড়ী দক্ষিণপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া, ৩। মোঃ শাজাহান আলী (৫২), পিতা- মৃত আঃ রশিদ, সাং- বেতগাড়ী (বটতলা), থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণকে চাঁদাদাবী আদায়ের ০২টি রশিদ বহি, ০৬টি রশিদ, ০১টি টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। তারা যানবাহন আটকে যানবাহন প্রতি ৩০০/- টাকা করে উত্তোলন করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *