সর্বশেষ সংবাদ ::

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের নুনগোলা ভেন্যুর খেলা উদ্বোধন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫”-এ নুনগোলা ভেন্যুর খেলা উদ্বোধন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল রোববার বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী খেলায় নুনগোলা ইউনিয়ন ১-০ গোলে নিশিন্দারা ই্নউয়নকে পরাজিত করেছে। হাজার হাজার দর্শক উত্তেজনায় ভরা খেলাটি উপভোগ করেছেন।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী সফিক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, ভেন্যু পরিচালক এনামুল হক রানা, সহকারি ভেন্যু পরিচালক আবু হুরায়রা, যুবনেতা দেলোয়ার হোসেন, শহীদ আবু রূহানী জোনের সকল ইউনিয়ন আমির, সেক্রেটারিসহ নেতৃবৃন্দ। এই মাঠের পরবর্তী ম্যাচ ২৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। মাঠ অনুপযুক্ত থাকায় সোমবার উল্কা ভেন্যুর উদ্বোধনী খেলা আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিকেল ৪টায় এই ভেন্যুর খেলা উদ্বোধন করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখা সহ মোট ৪০টি দল নিয়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে খেলায় অংশগ্রহন করবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে।

 

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *