সর্বশেষ সংবাদ ::

নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় জামায়াত: সুজাবাদে ভোটকেন্দ্র কমিটির সাথে মতবিনিময়

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ ইউনিট শাখার উদ্যোগে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার সুজাবাদ দাখিল মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি ও আতাইল ফাযিল মাদ্রাসার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন এবং মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন।
বিশিষ্ট সমাজসেবক শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে ভোটকেন্দ্র কমিটিগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের শক্তি ও ঐক্য ধরে রেখে নির্বাচনী মাঠে কার্যকর কর্মতৎপরতা চালাতে হবে।
বক্তারা আরও বলেন, জননেতা গোলাম রব্বানীর নেতৃত্বে শাজাহানপুর-গাবতলী আসনের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় এগিয়ে এসেছে। ভোটকেন্দ্রভিত্তিক সংগঠন শক্তিশালী হলে বিজয় অর্জন সহজ হবে।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *