সর্বশেষ সংবাদ ::

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ২২ আগষ্ট থেকে শুরু হচ্ছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫”। টুর্ণামেন্ট সফল করতে বিরামহীন কাজ করছেন যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মিরা। টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে শনিবার সকালে শহর জামায়াত কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস  ছালাম তুহিনের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদি শফিক, নির্বাহী সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, মোকাম্মেল হক, আবু সুফিয়ান পলাশ, সরিফুল ইসলাম সোহেল, ফজলুল করিম বিপুল, আবু হুরায়রা, রফিকুল ইসলাম প্রমূখ। সভায় ফুটবল টুর্ণামেন্টের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের অধীনস্ত বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবি ইউনিটের সমন্বয়ে মোট ৪০টি দল নিয়ে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” আয়োজন করা হয়েছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে মোট ৪টি ভেন্যুতে খেলায় অংশগ্রহণ করবে। প্রতিটি জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

Check Also

কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাদাত এর নেতৃত্বে বগুড়া ২ শিবগঞ্জে ধানের শীষের গনসংযোগ

  বগুড়া সংবাদ  : রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  ,বগুড়া) : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *