সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তির অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড

 

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় কিছু গাঁজাসহ নূরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীর অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক। গত সোমবার রাতে মহিচরণ এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল নূরুল ইসলামকে আটক করে থানায় সোপর্দ করে। পরে থানা পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামনিকের কাছে নিয়ে যায়। তিনি ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬ (১) এর ২১ ধারা মোতাবেক ৫শ’ টাকা দন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ডসহ উভয় দন্ডে দন্ডিত করেন। ওই মাদক ব্যবসায়ী উপজেলার মহিচরণ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

Check Also

সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *