সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া শহরের সেউজগাড়ী আশ্রমসংলগ্ন একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারিকুল ইসলাম তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোলার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোহা দীর্ঘদিন ধরে সেউজগাড়ী এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিলেন। সোমবার দুপুরে দীর্ঘ সময় রুম বন্ধ থাকায় অন্য ছাত্ররা সন্দেহ করে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তোহার মরদেহ দেখতে পান তারা।

পরে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোহা দীর্ঘদিন ধরে সেউজগাড়ী এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিলেন। সোমবার দুপুরে দীর্ঘ সময় রুম বন্ধ থাকায় অন্য ছাত্ররা সন্দেহ করে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তোহার মরদেহ দেখতে পান তারা।

পরে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আত্মহত্যা কারণ এখন জানাযায়নি।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *