সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিম নিহত

বগুড়া সংবাদ: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা ছিলেন।
নিহতের বন্ধুরা জানায়, রোববার দুপুরে মোস্তাকিম কলেজ ক্যাম্পাসে খেলাধুলা শেষে শহরের পুরান বগুড়া এলাকায় ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় ওয়াবদা এলাকায় অরক্ষিত এক রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেল আটকে যায়। আটকে পরা মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে মোস্তাকিম সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছেড়ে বোনারপাড়াগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

ধুনটে বাঁশঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশু উদ্ধার

বগুড়া সংবাদ : সোমবার ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন এক মুসল্লি। হঠাৎ রাস্তার পাশের বাঁশঝাড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *