সর্বশেষ সংবাদ ::

৫ আগস্ট সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

বগুড়া সংবাদ : এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট পালন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সেইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের এ দিনটিতে সাধারণ ছুটি থাকবে সারাদেশে।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে সরকার।

এতে আরও বলা হয়েছে, ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

 

Check Also

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *