সর্বশেষ সংবাদ ::

কাহালুতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া সংবাদ : বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৪”শ ২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
উক্ত বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মৎস্য অফিসার নূর নবী, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলঅম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রাসূল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষকবৃন্দ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, গ্রীষ্মকালীন সবজি চারা, হাইব্রিড মরিচ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে নারিকেল চারা, নিম চারা, বেল চারা, জাম চারা, কাঁঠাল ও আমের চারা তুলে দেন।

 

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *