সর্বশেষ সংবাদ ::

সড়ক দূর্ঘটনায় ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত

বগুড়া সংবাদ : সড়ক দূর্ঘটনায় বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ¦ আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরে সিএনজি উল্টে এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সাংবাদিক আনোয়ার হোসেন জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক আলোকিত সকালের ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম জানান, সম্প্রতি সাংবাদিক আনোয়ার হোসেন পবিত্র হজ¦ পালন করে দেশে ফেরেন। সোমবার তিনি তার শ্যালককে নিয়ে সিএনজি চালিত অটোরিকসাযোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি অটোরিকসা উল্টে গিয়ে সাংবাদিক আনোয়ার ও তার শ্যালকসহ অন্য যাত্রীরাও আহত হন। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আনোয়ারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সহ-সভাপতি এসএম ফজলে রাব্বি শুভ, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল রানা, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দিন, কোষাধক্ষ রিহানুল হক রিকো, কার্যনির্বাহী সদস্য ও অনুসন্ধানবার্তার সহকারী সম্পাদক ফিজু আকতার, সদস্য শাহ আলম জীবন, রবিউল ইসলাম রবি, মারুফ হাসান প্রমূখ।

 

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *