সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ ২ সদস্য ছুরিকাহত

বগুড়া সংবাদ : আজ রবিবার সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জি আর মামলার ১ বছর সাজাপ্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে গেলে উপশহর ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোঃ মানিকুজ্জামানকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেন। পরে স্থানীয় লোকজন ও অন্যান পুলিশ সদস্যদের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, জিআর মামলর ১ বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ২ জন পুলিশ সদস্য ঝোপগাড়ি এলাকায় গেলে বর্ণিত সাজাপ্রাপ্ত আসামি উভয়ে পুলিশ সদস্যকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

Check Also

বগুড়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা ১২টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেল কাহালু থানা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *