সর্বশেষ সংবাদ ::

কাহালুতে পাহারাদারকে বেধেঁ গভীর নলকুপের ট্রান্সমিটার চুরি

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের শান্তা গ্রামে শুক্রবার দিবাগত রাতে পাহারাদারকে হাত পা বেধেঁ গভীর নলকুপের ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে দুর্বত্তরা। শান্তা গ্রামের শ্রী অক্ষয় চন্দ্রের পুত্র গভীর নলকুপের পাহারাদার শ্রী নিবারণ চন্দ্র জানান, সে রাতে গভীর নলকুপ ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত আনুমানিক ২ টার দিকে বাহির হইতে ঘরের দরজায় সজোরে আঘাত করে ঘরের দরজা খুলে ৭/৮ জন অপ্সাত চোর ভিতরের প্রবেশ করে। তাকে মারপিট করে হাত-পা বেধেঁ ৩ টি ট্রান্সমিটার যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা ও ১ টি বৈদুতিক মিটার যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় উক্ত পাহারাদার শ্রী নিবারণ চন্দ্রের ডাক চিৎকার শুনে গিয়ে হাত-পায়ের বাধন খুলে দেয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

Check Also

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

বগুড়া সংবাদ : বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি কর্তৃক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *